কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ০৬:১৮ AM
কন্টেন্ট: পাতা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস
লক্ষ্মীপুর জেলার সবুজে ঘেরা, নারিকেল-সুপারিতে খ্যাত 'সয়াল্যান্ড'-এ অবস্থিত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যা কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির লক্ষ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে, বাইশমারা নামক স্থানে, সবুজ ছায়া পরিবেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান:
২২.৯৩০১৮২০° উত্তর অক্ষাংশ
৯০.৮৫১২৬১০° পূর্ব দ্রাঘিমাংশ
বর্তমানে এখানে মোট ৫টি বিভাগ (টেকনোলজি) চালু রয়েছে:
প্রতিষ্ঠানের অবকাঠামো:
এখানে দুই শিফটে (সকাল ও বিকাল) পাঠদান করা হয়, যেখানে প্রায় ২০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতি বছর ৬০০ জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে ভর্তি হন এবং ফলাফল ও পছন্দ অনুযায়ী টেকনোলজি নির্বাচন করা হয়।
সাধারণ পাঠদানের পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ দ্বারা তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়। নিরাপত্তার জন্য রয়েছে দক্ষ নিরাপত্তাকর্মী, যারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করেন।
সবুজে ঘেরা পাখির কলতান আর নিরিবিলি পরিবেশে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলার কারিগরি শিক্ষার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ।