কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২৮ জুন, ২০২৫ এ ০৩:১২ AM

আর্কিটেকচার টেকনোলজি পরিচিতি

কন্টেন্ট: পাতা

স্থাপত্য ও নান্দনিক অবকাঠামো নির্মাণে আর্কিটেকচার টেকনোলজি শিক্ষার্থীরা নির্মাতা, চিন্তাবিদ ও রূপকার হিসেবে কাজ করছে। তারা আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ডিজাইনের মাধ্যমে বাসযোগ্য শহর গঠনে অবদান রাখছে। সরকারি উন্নয়ন প্রকল্প, হাউজিং কোম্পানি কিংবা ব্যক্তিগত উদ্যোগে ডিজাইন ফার্ম খুলে এই টেকনোলজির শিক্ষার্থীরা আজ আত্মনির্ভরশীল এবং উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে।

আর্কিটেকচার টেকনোলজিতে সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রেখে ভবন ও অবকাঠামোর ডিজাইন শেখানো হয়। এটি শিল্প ও প্রকৌশলের সংমিশ্রণ। স্থাপত্য নকশা, বিল্ডিং প্ল্যান, থ্রিডি ডিজাইন, অটোক্যাড, পরিবেশবান্ধব গৃহায়ণ ইত্যাদি বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের জন্য আর্কিটেকচার টেকনোলজি গুরুত্বপূর্ণ।

আসন সংখ্যা ও ভর্তি তথ্য:

  • প্রতি বছর ২ শিফটে (সকাল ও বিকাল) মোট ১০০ জন শিক্ষার্থী (প্রতি শিফটে ৫০ জন) ভর্তি হওয়ার সুযোগ পায়।
  • ভর্তির যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হয়।

সুবিধা ও গুরুত্ব:

  • টু-ডি/থ্রি-ডি ডিজাইন, ড্রাফটিং ও মডেলিং শেখা
  • CAD সফটওয়্যার (AutoCAD, SketchUp, Revit) ব্যবহারে দক্ষতা
  • নান্দনিক ও কার্যকর স্থাপত্য ডিজাইন তৈরির দক্ষতা

চাকরির সুযোগ:

  • আর্কিটেকচার ফার্ম, ডিজাইন কনসালট্যান্সি
  • রিয়েল এস্টেট কোম্পানি
  • নিজস্ব ডিজাইন ফার্ম পরিচালনা
  • সরকারি হাউজিং ও নির্মাণ দপ্তর

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন